ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী কোভিড-১৯ এ লকডাউন পরিস্থিতিতে সীমিত আকারে গণপরিবহন চালুর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার সকালে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠনের ডাকা অবস্থান কর্মসূচি থেকে তিনি সরকারের কাছে এ সুপারিশ করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে পথে পথে গাড়ি চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের বাহন বাস চালু হয়নি। সে কারণে আমার একান্ত সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। আর প্রতি সপ্তাহে দুই দিন প্রাইভেটকার চালানো বন্ধ রাখতে হবে।

লকডাউনে কর্মহীন হয়ে কষ্টে যারা আছেন তাদের কাছে ত্রাণসামগ্রী পৌছে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য দুই মাস সরকারি খাদ্য সামগ্রী পৌঁছাতে হবে।

এ সময় ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে নগদ দেয়ার যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান গণস্বাস্থ্যের ট্রাস্টি।

ডা. জাফরুল্লাহ বলেন, শহরে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজন ভাড়া বাড়িতে থাকেন। করোনা পরিস্থিতির কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তারা বাড়িভাড়া পরিশোধ করতে পারছে না, বিভিন্ন সেবামূলক বিল পরিশোধ করতে পারছে না। এদেরও প্রধানমন্ত্রী যেন ৫০ শতাংশ প্রণোদনা দেন।

আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৩:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০