ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান

আকাশ আইসিটি ডেস্ক :

বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো গ্রহ সন্ধানের তোড়জোড় বিজ্ঞানীদের নতুন কিছু নয়। এবার সেই সন্ধানে বড়সড় সাফল্য এসেছে। পৃথিবীর মতোই নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর নক্ষত্র আমাদের সূর্যের থেকে ছোট। গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে। খবর ইন্ডিপেনডেন্ট ইউকে, জি নিউজের।

অবিকল পৃথিবীর মতো গ্রহটির সন্ধান পেয়েছেন নিউজিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা। তারা জানান, আবহাওয়া থেকে শুরু করে গ্রহটির সব কিছু পৃথিবীরই মতো। গ্রহটি নিয়ে গবেষণা চালিয়ে তারা দেখেছেন, এতে ৬১৭ দিনে বছর হয়। এর নাম দেয়া হয়েছে- ওজিএলই-২০১৮-বিএলজি-০৬৭৭।

চিলি থেকে টেলিস্কোপে প্রথমে গ্রহটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। এরপর তিনটি আইডেন্টিক্যাল টেলিস্কোপ দিয়ে তারা চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দেখেন। এরপর বিস্তর গবেষণা শুরু হয়। তারা বলেন, পৃথিবী ও নেপচুনের মধ্যবর্তী কোনো একটি জায়গায় গ্রহটি অবস্থান করছে। এর নক্ষত্র আমাদের সূর্যের থেকে ছোট।

গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে। গবেষক দলের প্রধান হেরেরা মার্টিন বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে টেলিস্কোপ দিয়ে গ্রহটি দেখছি। নজরে রাখছি গ্রহটির দিনরাত কীভাবে হচ্ছে। গ্রহটির সিস্টেমের বৈশিষ্ট্যগুলো জানতে আমরা কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান

আপডেট সময় ০৯:৪৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০