ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির

‘ত্রাণ চোরদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে যারা সরকারি ত্রাণ চুরি করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে দলের ৩ শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণকালে এ দাবি জানান তিনি।

ত্রাণ চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জি এম কাদের বলেন, দেশের এমন সংকট মুহূর্তে হতদরিদ্র মানুষ জীবিকা হারিয়ে ত্রাণের জন্য রাস্তায়-রাস্তায় ঘুরছে, খেটে খাওয়া এ মানুষদের বাঁচাতে সরকার ব্যাপক ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু একদল অসাধু জনপ্রতিনিধি হতদরিদ্রদের এই ত্রাণ চুরি করছে। তাদের মধ্যে কেউ কেউ গ্রেফতার ও সাময়িকভাবে বরখাস্ত হয়েছে। কিন্তু সাময়িক বরখাস্তই যথেষ্ট নয়, ত্রাণ চোরদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে অন্য কেউ আর ভবিষ্যতে ত্রাণ চুরি করতে সাহস না পায়।

স্বাস্থ্যখাতের বেহাল দশা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার বিভিন্ন সময় স্বাস্থ্যখাতে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে। এখন অভিযোগ উঠেছে, সেই বরাদ্দ লোপাট হয়েছে। সরকারের উচিত এ ব্যাপারে একটি তদন্ত কমিশন গঠন করা। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুদন দে, সরফুদ্দিন আহমেদ সিপু, এম এ সোবাহান প্রমুখ।

এর আগে বেলা ১১টায় জি এম কাদের জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মসিউর রহমান রাঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির

‘ত্রাণ চোরদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে’

আপডেট সময় ০৭:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০