ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

করোনা ভাইরাস প্রেক্ষাপটে ঈদের নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’

আকাশ বিনোদন ডেস্ক: 

ঈদুল ফিতরে করোনা ভাইরাসের প্রেক্ষাপট নিয়ে টেলিভিশনের পর্দায় প্রচার হবে নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা আনিসুর রহমান রাজিব। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, সিয়াম নাসিরসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, শুচিবাইগ্রস্ত ছেলে তৌসিফের সঙ্গে বদমেজাজি মেয়ে সাফার ঘটনাক্রমে শপিংমলে পরিচয় হয়। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দু’জনের মধ্যে বেশ ঝগড়া হয়। এরপর একের পর এক দুর্ঘটনা তাদেরকে বারবার মুখোমুখি করে। যতবারই তাদের দেখা হয় ততবারই তারা একে অন্যকে তাচ্ছিল্য করে। আস্তে আস্তে তাদের অবস্থা এমন হয় যে, তারা একে অপরকে খুন করতে চায়। এর মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এমন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘করোনার দিনগুলিতে প্রেম’ নাটকের গল্প।

পরিচালক আনিসুর রহমান রাজিব নাটকটির প্রসঙ্গে  বলেন, করোনা পরিস্থিতিতে ঘরবন্দি দর্শকেরা নাটকটি দেখে মানসিক শান্তি পাবেন। আশা করি, নাটকটির গল্প ও নির্মাণে দর্শকের ইতিবাচক সাড়া পাবো।

নাটকটি আসন্ন ঈদুল ফিতরের প্রথম দিন রাত ১১টা ১৫ মিনিটে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। এছাড়াও মোশনরক ইউটিউব চ্যানেলে পরবর্তীতে নাটকটি ‘রিসেন্ট প্রেম’ নামে দেখা যাবে। রোমান্টিক গল্পের এই নাটকটি প্রযোজনা করেছেন সাগর রানা ও মাহমুদুল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

করোনা ভাইরাস প্রেক্ষাপটে ঈদের নাটক ‘করোনার দিনগুলিতে প্রেম’

আপডেট সময় ০৯:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০