ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার তামিমের লাইভে আসছেন রোহিত শর্মা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফেসবুক লাইভ করে এরিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট সংকটে গৃহবন্দী সময়টা উপভোগ্য করতেই ক্রিকেটাঙ্গণের ব্যক্তিত্বদের নিয়ে আসছেন লাইভে। তাদের আড্ডায় উঠে আসছে জানা অজানা মজার সব গল্প। যা দারুণ উপভোগ করছেন দর্শক-সমর্থকরা।

এবার তামিমের লাইভে অতিথি হয়ে আসছেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। আগামী ১৫ মে, শুক্রবার রাত সাড়ে দশটায় আড্ডা জমাবেন প্রতিদ্বন্দ্বী দলের দুই ওপেনার। নিজের ভেরিফাউড ফেসবুক পেজে একথা জানিয়েছেন তামিম।

তবে তার আগেই আরেক বিদেশি তারকার ফাফ ডু প্লেসি তামিমের সঙ্গে লাইভে আসছেন। ১৩ মে তার অতিথি হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকান এ তারকা।

করোনাকালে আর্থিকভাবে সামাজিক নানা কার্যক্রমে যুক্ত হয়েছেন তামিম। আর্থিক সাহায্যের পাশাপাশি গৃহবন্দী মানুষদের কিছুটা সময় বিনোদন দেওয়ার লক্ষ্যেই তামিমের নিয়মিত এই বিশেষ লাইভ আড্ডা।

মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মর্তুজার পর তার আড্ডায় যোগ দিয়েছিলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদও। সবশেষ আড্ডায় ছিলেন সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

এবার তামিমের লাইভে আসছেন রোহিত শর্মা

আপডেট সময় ০৮:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০