ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট বিক্রি হলো চড়া দামে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শুরু থেকেই কাজ করছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে যে ব্যাট দিয়ে রান বন্যায় ভেসেছেন সেই প্রিয় স্মারক ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন কয়েকদিন আগে। এবার মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (মে ১১) রাতে বাংলাদেশ জাতীয় দলের প্রায় ১৮ জন ক্রিকেটারের স্বাক্ষর সম্বলিত একটি ব্যাট নিলামে তোলা হয়েছিল। যে অনলাইন প্ল্যাটফর্মে সাকিবের ব্যাট বিক্রি হয়েছে সেই প্ল্যাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’এর মাধ্যেমে ব্যাট নিলামে বিক্রি করা হয়েছে।

এই নিলামের শেষদিকে অকশন ফর অ্যাকশন পেজের লাইভে উপস্থিত ছিলেন সাকিব। ব্যাটের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৯৯ হাজার ৯শ ৯৯ টাকা। শেষ পর্যন্ত কার্নিভাল ইন্টারনেট কোম্পানি এটিকে ৩ লাখ টাকায় কিনে নেয়।

ব্যাটটিতে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, শুভাগত হোমসহ প্রায় ১৮ জন ক্রিকেটারদের অটোগ্রাফ রয়েছে।

এই নিলামের পুরো অর্থই সরাসরি তুলে দেয়া হবে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে। এর আগে কার্নিভাল ইন্টারনেট নিলামে ওঠা কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার একটি জার্সিও কিনে নিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

মাশরাফি-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট বিক্রি হলো চড়া দামে

আপডেট সময় ০৯:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০