ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হাত ধোয়া নিয়ে নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘বিচ্ছুজ’

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনা ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে নিয়মিত ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া। তাই সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়ার আজীবনের অভ্যাস গড়ে তুলতে সচেতনতামূলক ওয়েব সিরিজ নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। ‘বিচ্ছুজ’ নামের এই সিরিজে নুহাশের পরিচালনায় পাপেটের ঠোঁটে শোনা যাবে সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠ।

হাত ধোয়ার গুরুত্ব নিয়ে তরুণদের সচেতনতা তৈরিতে নুহাশ হুমায়ুন এবং প্রীতম হাসানকে নিয়ে ‘বিচ্ছুজ’র মাধ্যমে ক্রিয়েটিভ ক্যাম্পেইনটি নিয়ে এসেছে ওয়াটারএইড।

এ প্রসঙ্গে নুহাশ হুমায়ূন বলেন, তরুণদের মধ্যে কোনো কিছু করার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকে আগে বুঝতে হবে। শুধুমাত্র ঢালাও ভাবে সচেতনতার বার্তা দিয়ে প্রত্যাশা করা যাবে না তারা এটা বিশ্বাস করবে বা নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলবে। পেশাদারিত্বের জায়গা থেকে নির্মাতা হওয়া ছাড়াও ‘ইয়ুথ ফর এসডিজি ৬’ প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবে থাকার কারণে এ প্রকল্পটি আমাদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে। আমার বিশ্বাস, এ প্রকল্পটি সুস্বাস্থ্যের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

প্রীতম হাসান বলেন, এ সিরিজের পাপেট চরিত্র, যাকে আমরা ভালোবেসে ‘বন্ধু’ বলি, তার যাত্রা আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়েছে। এ চরিত্রের জন্য নিবিড় নিষ্ঠা ও প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে। সঙ্গীত, হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের সবার রয়েছে। এর মাধ্যমে সবাইকে একত্রে করা সম্ভব। সবসময়ের মতোই নুহাশের সঙ্গে এ ক্যাম্পেইনে কাজ করা রোমাঞ্চকর।

সোমবার (১১ মে) প্রথম পর্ব মুক্তির পর থেকে ওয়াটারএইড বাংলাদেশের অফিশিয়াল, ইনস্টাগ্রাম ও টুইটারে এই ওয়েব সিরিজটি দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাত ধোয়া নিয়ে নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘বিচ্ছুজ’

আপডেট সময় ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০