ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

মেসি-রোনালদোকে ছাপিয়ে যাবে নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

গত নয় বছরে বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে হারাতে পারেনি কেউ। তবে সময়ের দুই সেরা খেলোয়াড়কে নেইমার ছাপিয়ে যাবেন বলে মনে করেন ২০১৬ সালের বর্ষসেরা কোচ ক্লাওদিও রানিয়েরি।

বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমার নতুন ঠিকানায় শুরুটা করেছেন দুর্দান্ত। ফরাসি ক্লাবটির হয়ে দুই ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। গত রোববার ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ছিলেন পিএসজির জয়ের নায়ক।। ৬-২ ব্যবধানে জেতা লিগ ওয়ানের ওই ম্যাচে দুটি গোল করার আরও তিনটি গোলে অবদান রাখেন তিনি।

২০১৫-১৬ মৌসুমে লেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেওয়া রানিয়েরি বর্তমানে ফ্রান্সের ক্লাব নঁতের দায়িত্বে আছেন।

নেইমারের প্রশংসায় বৃহস্পতিবার ইতালির এই কোচ বলেন, “আমি অন্য সবার মতো মনে করি, সে একজন অসাধারণ খেলোয়াড়। আমার মতে, ক্রিস্তিয়ানো রোনালদো ও মেসির পর ভবিষ্যতে সে ব্যালন ডি’অর জিতবে।”

বার্সেলোনার ৩০ বছর বয়সী মেসি ও রিয়াল মাদ্রিদের ৩২ বছর বয়সী রোনালদোকে নেইমার ছাড়িয়ে যাবে বলেও বিশ্বাস নেইমারের।

“আমি মনে করি, সে তাদেরকে হারিয়ে দিবে। কারণ সে তরুণ।”

২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নেইমার। সেবার মেসি ও রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেসি-রোনালদোকে ছাপিয়ে যাবে নেইমার

আপডেট সময় ০৬:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭