ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

লকডাউনে দেবাশীষের শর্টফিল্ম ‘আলো আসবেই’

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে লকডাউন। সবার জীবনই এখন কার্যত ঘরবন্দি। ব্যতিক্রম নন তারকারাও। তারাও নিজের বাড়িতেই দিনযাপন করছেন। তবে এই ঘরবন্দি অবস্থাতেই ঢাকাই সিনেমার জনপ্রিয় ১২ জন তারকাকে নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। নাম ‘আলো আসবেই’।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ইমন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি হক, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, জায়েদ খান, মিশা সওদাগর, অমিত হাসান, আঁচল, তমা মির্জা ও শাহরিয়াজ।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থেকে নয়, এটা দায়বদ্ধতার কাজ। এ কাজের জন্য শিল্পীরাও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। মানুষকে সচেতন করার লক্ষ্যেই মূলত এটি নির্মাণ করছি। তাই তারাও এ কাজে সহযোগিতা করছেন।’

তিনি আরও জানান, ‘শুটিংয়ের জন্য কাউকেই কারও সঙ্গে দেখা করতে বা একসঙ্গে কোথাও জড়ো হতেও হবে না। ছবির পাণ্ডুলিপি শিল্পীদের কাছে পাঠিয়ে দিয়েছি। শিগগিরই শুটিং শুরু হবে। ক্যামেরা চালানোর জন্য শিল্পীদের পরিবারের মানুষজনই সাহায্য করবেন।’

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরোপুরি কমেডি নির্ভর গল্প এটি। যেখানে সিরিয়াস কমেডির মাধ্যমে করোনাকালীন নানা বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে সচেতনতামূলক বার্তাও।

শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন দেবাশীষ বিশ্বাস নিজেই। সংগীতায়োজন করেছেন প্রীতম। অবহ সংগীতে আছেন ইমন সাহা। ঈদের আগেই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লকডাউনে দেবাশীষের শর্টফিল্ম ‘আলো আসবেই’

আপডেট সময় ১০:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০