ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

মানুষের বেঁচে থাকাটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

মানুষের বেঁচে থাকাটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১০ মে) সকালে বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, মানুষের কী হবে সরকার সে চিন্তা না করে লকডাউন খুলে দিয়েছে। দোকানপাট খুলে দিয়েছে। চার মাস মানুষকে খাওয়ানো যেত। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু সরকার সেদিকে যায়নি। সরকারের টাকা দরকার। মানুষের বেঁচে থাকাটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়। লকডাউন খুলে দেওয়ায় সারাদেশে গণসংক্রমণ হচ্ছে। গণসংক্রমণ রোধ করা যেত। সরকার তা না করে আরও বিস্তার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

‘জনগণের দ্বারা নির্বাচিত না হয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকলে, জনসমর্থন না থাকলে তারা মানুষের বেঁচে থাকার পরোয়া করে না। মানুষ বাঁচলো কী মরলো এটা সরকার দেখবে না। তার টাকা দরকার। টাকাই সব। এই টাকা দিয়ে কয়েকটি ফ্লাইওভার তৈরি করে উন্নয়ন দেখাতে চায়। কীসের উন্নয়ন। আজকে হাসপাতাল কই, স্যানিটাইজার তৈরি করেন না কেন। ডাক্তার মারা যাচ্ছে, যারা সেবা দিচ্ছে তারা মারা যাচ্ছে তাহলে সরকারের উন্নয়ন কোথায়? সরকারের উন্নয়নের টাকা ক্যাসিনো থেকে পাওয়া যায়। বস্তা বস্তা টাকা পাওয়া যায় যুবলীগের নেতা-কর্মীদের কাছে। এটাই হলো সরকারের উন্নয়ন।’

Tag :
আপলোডকারীর তথ্য

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সংকেত, উপকূলে ব্যাপক সতর্কবার্তা

মানুষের বেঁচে থাকাটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়: রিজভী

আপডেট সময় ০১:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০