ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে করোনার সিরাপ বানিয়ে পান করে মারা গেলেন চিকিৎসক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজের ফর্মুলায় সিরাপ বানিয়ে একে প্রাণঘাতী করোনাভাইরাস মুক্তির ওষুধ বলে দাবি করেন এক চিকিৎসক। এরপর সেই সিরাপ নিজেই পান করে মারা গেলেন তিনি।

শনিবার ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এবিপি আনন্দ।

সংবাদমাধ্যমটি জানায়, শিবানেসান নামে ৪৭ বছর বয়সী চিকিৎসক চেন্নাইয়ে কফ সিরাপ তৈরির একটি জনপ্রিয় বায়োটেক কোম্পানিতে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন ধরে করোনার ওষুধ তৈরিতে চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। এ কাজে ওই কম্পানির মালিক রাজকুমার তাকে সাহায্য করছিলেন। কয়েকদিনের নিরলস প্রচেষ্টায় তরল পাণীয় মিশ্রণ তৈরি করে একে করোনামুক্তির সিরাপ বলে দাবি করেন চিকিৎসক শিবানেসান। নিজেদের ওপর প্রয়োগ করেন এই সিরাপ। কিন্তু সিরাপ পানের পর পরই দুজনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে কর্মচারীরা কাছাকাছি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করেন তাদের। রাজকুমারকে বাঁচানো গেলেও চিকিৎসক শিবানেসান মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই সিরাপে নাইট্রিক অক্সাইড ও সোডিয়াম নাইট্রেটের মিশ্রণ ছিল। যার বিষক্রিয়া শিবানেসান মৃত্যু হয়েছে। কম পান করায় রাজকুমার এ যাত্রায় বেঁচে গেছেন।

মৃত্যুর দুয়ার থেকে ফেরা রাজকুমার জানান, শিবানেসান স্থানীয় একটি বাজার থেকে কেমিকেল কিনে এনে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তরল পানীয়টি তৈরি করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে করোনার সিরাপ বানিয়ে পান করে মারা গেলেন চিকিৎসক

আপডেট সময় ০৯:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০