ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

রিমান্ডে ছাত্রলীগ সহসভাপতি, বহিস্কার সংগঠন থেকে

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতির মামলায় রিমান্ডে নেওয়া ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৯ মে) সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগের মামলার আসামি ছিল ‍মুমিন। গত ৫ মে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তরিকুল ছাড়াও এই মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা ও ফরহাদ নামে আরও দুই জনকে আসামি করা হয়।

মামলার আসামি তরিকুল ইসলাম ‍মুমিনকে গত বুধবার রাতে ভোলার গাজীপুর রোডের বাসা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে সড়কপথে ঢাকায় নিয়ে আসা হয়।

পরে তরিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (৮ মে) থেকে তিনি রিমান্ডে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

রিমান্ডে ছাত্রলীগ সহসভাপতি, বহিস্কার সংগঠন থেকে

আপডেট সময় ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০