ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগে খুলছে না মিরপুরের মার্কেটও

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের পক্ষ থেকে সীমিত আকারে মার্কেট খোলার অনুমতি দেয়া হলেও করোনাভাইরাসের কারণে ঈদের আগে খুলছে না মিরপুরের বেশ কিছু মার্কেট।

শুক্রবার মিরপুর শাহ আলী শপিং কমপ্লেক্স ভবনে সমস্ত মার্কেটের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শাহ্ আলী শপিং কমপ্লেক্সের সভাপতি মো. মফিজুল হকের (বেবু) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিরপুর-১ নম্বর এলাকার মিরপুর মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী শপিং কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, বাগদাদ শপিং কমপ্লেক্স, মিরপুর-২ নম্বরের মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্স ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে রাজধানীর প্রধান দুটি শপিং মল যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেয়। এছাড়া ঢাকার বাইরে কুমিল্লা-সিলেটসহ বিভিন্ন জায়গায় মালিক সমিতি ঈদের আগে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় একই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি‌র কার্যনির্বাহী কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ঈদের আগে খুলছে না মিরপুরের মার্কেটও

আপডেট সময় ০৯:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০