ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় এইচআরডব্লিউ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস নিয়ে সরকারের গ্রহণ করা পদক্ষেপের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে `কঠোর’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষ ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে। এছাড়া যে ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়িয়ে দেয়া ও মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ সরকারের সমালোচনা করার অভিযোগ এনেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো কিছু বন্ধ করতে হবে। ১১ জনের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে বাতিল করতে হবে ও কারাগারে থাকা চারজনকে মুক্তি দিতে হবে।

এইচআরডব্লিউর এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, শুধু ব্যাঙ্গ-বিদ্রুপ পোস্ট করার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে- এমন মামলা দায়ের না করে বরং আওয়ামী লীগ সরকারের সমালোচনাগুলো গ্রহণ করা উচিত এবং করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপে কোনো ফাঁক থাকলে তা বন্ধ করার চেষ্টা করা উচিত।

প্রসঙ্গত, জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৬ মে রমনা থানায় মামলা করেছে র‌্যাব। মামলায় কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, রাষ্ট্রচিন্তা নামের একটি সংগঠনের সদস্য ও তথ্যপ্রযুক্তিবিদ মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও ব্লগার আসিফ মহিউদ্দিনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে দিদারুল ও মিনহাজ মান্নানসহ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় এইচআরডব্লিউ

আপডেট সময় ০৮:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০