ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক টুটুল কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কদমতলীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত টুটুলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আসামির তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। এর আগে, ১ মে দিবাগত রাতে টুটুলকে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় মুরাদনগর এলাকায় ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় টুটুল। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলেও টুটুল মাস্ক পড়া থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ওই ফুটেজ অবলম্বনে একজন শিল্পী ‍টুটুলের ছবির স্কেচ করেন। ওই স্কেচ থেকেই টুটুলকে শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন তিনি।

টুটুলের বাসা মুগদা এলাকায়। কদমতলীতে নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসতেন তিনি। সেখানেই তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক টুটুল কারাগারে

আপডেট সময় ০৬:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০