ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

জার্মানিতে করোনা মহামারীর প্রথম পর্যায় শেষ: মেরকেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানিতে করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে উল্লেখ করে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, এ মহামারী থেকে নিষ্কৃতি পাওয়া এখনো অনেক দূরের পথ। বুধবার এক ভিডিও কনফারেন্সে তিনি জানান, জার্মানিতে করোনাভাইরাস মহামারীর প্রথম পর্যায় শেষ হয়েছে। এ সময় আরও কিছু বিধি শিথিলের পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন অ্যাঙ্গেলা মেরকেল। তার মতে, জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে।

জার্মানিতে করোনাভাইরাসে ৭ হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং স্পেনের তুলনায় কম। ফলে অন্যান্য দেশের তুলনায় জার্মানির অবস্থা ভাল বলেই মনে করছেন সেখানকার রাজ্যের নেতারা।

অ্যাঙ্গেলা মেরকেল বলেন, আমরা অনেকটা নিশ্চিত করেই বলতে পারি যে, মহামারীর একেবারে প্রারম্ভিক ধাপটি আমরা পেরিয়ে এসেছি। এ মহামারী থেকে নিষ্কৃতি পাওয়া এখনো অনেক দূরের পথ। চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এরই মধ্যে ১৬ রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক দূরত্ব বিধি ৫ জুন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি অর্থনীতি সচল করতে বেশকিছু বিধিনিষেধ তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে করোনা মহামারীর প্রথম পর্যায় শেষ: মেরকেল

আপডেট সময় ১২:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০