ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

করোনা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে উদার হতে হবে: রওশন এরশাদ

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সবার অভিন্ন শত্রু করোনা আর এ শত্রুকে পরাজিত করতে রাজনৈতিক দলগুলোকে উদারতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বুধবার (৬ মে) এক বিবৃতিতে এ কথা বলেন রওশন এরশাদ।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, হাওর অঞ্চলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ধান কাটা প্রায় শেষ হয়েছে। আগাম বন্যায় কোনো কোনো বছর হাওড়ের ধান নষ্ট হয়, এবার তা হয়নি। সরকারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধান কাটায় কৃষককে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্যোগে কোনো রাজনীতি নয়, চাই জাতীয় উদ্যোগ। এ দুর্যোগ মোকাবিলায় সরকারের আন্তরিকতার কোনো অভাব পরিলক্ষিত হয়নি। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সমগ্র পৃথিবী আজ ভয়াবহ সঙ্কটের সম্মুখীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতী এ মহামারি মোকাবিলায় চিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ প্রতিকূল পরিস্থিতিতে সম্প্রতি আন্তর্জাতিক সাপ্তাহিক নিউজ পেপার দ্য ইকোনমিস্ট করোনা পরিস্থিতিতে অর্থনীতির নিরাপত্তা নিয়ে গবেষণার তালিকায় দেখা যায় চীন-ভারত থেকে নিরাপদ বাংলাদেশের অর্থনীতি।

নিঃসন্দেহে বলতেই হবে সম্মাজনক এ অর্জন। জনগণ যখন ঘরবন্দি তখন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী মানুষকে সচেতন করছে। চিকিৎসকরা হাসপতালে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাদের এ কর্মপ্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে। একদিকে লকডাউন দিয়ে অন্যদিকে দোকানপাট খুলে দেওয়ায় করোনা পরিস্থিতি যাতে বৃদ্ধি না পায় সেজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপশি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তিনি আশা প্রকাশ করেন, সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল, সাধারণ জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে কাজ করলে অচিরেই দেশ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

করোনা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে উদার হতে হবে: রওশন এরশাদ

আপডেট সময় ১০:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০