ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কৌন বনেগা ক্রোরপতি’ সিজন-১২ নিয়ে আসছেন অমিতাভ বচ্চন

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র যাত্রা শুরু ২০ বছর আগে। এবার লকডাউনের মধ্যেই এই টিভি শো’র ১২তম সিজন শুরুর বাঁশি বাজিয়েছেন শো’টির দীর্ঘদিনের জনপ্রিয় উপস্থাপক অমিতাভ বচ্চন। এজন্য ঘরে বসেই ভিডিও করে কেবিসি-১২’র প্রোমো তৈরি করেছেন ‘বিগ বি’।

অসংখ্য মানুষের স্বপ্নপূরণের মঞ্চ ‘কৌন বনেগা ক্রোরপতি’। তাই ‘বিগ বি’ তার ভিডিও বার্তায় দর্শকদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। আর স্বপ্ন পূরণের জন্য শুরু হচ্ছে ‘কেবিসি’র নিবন্ধন। ৯ মে থেকে ‘কেবিসি’র নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত।

অমিতাভ বচ্চন দেখিয়ে দিলেন, শুধু অভিনয় নয়, ভিডিও ধারণেও পারদর্শী তিনি। বাড়িতেই নিজে নিজে কৌন বনেগা ক্রোরপতির শুটিং করলেন বলিউডের ‘শাহেনশাহ’। কেবিসি-১২’র রেজিস্ট্রেশন প্রক্রিয়ার প্রোমো শুট নিজেই করেন অমিতাভ। তার সঙ্গে রিমোট কন্ট্রোলে পরিচালনার দায়িত্বে ছিলেন নিতেশ তিওয়ারি।

কেবিসি-১২তম সিজনে যারা অংশ নিতে চান, তাদের চারটি রাউন্ডের মধ্য দিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন, স্ক্রিনিং, অনলাইন অডিশন ও ব্যক্তিগত ইন্টারভিউ। এর মধ্য দিয়েই শুরু হবে তাদের স্বপ্নপূরণের যাত্রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

‘কৌন বনেগা ক্রোরপতি’ সিজন-১২ নিয়ে আসছেন অমিতাভ বচ্চন

আপডেট সময় ০৯:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০