ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের কছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। যেখানে ছোঁয়াচে এমন একটি রোগ একজনের কাছ থেকে অন্যজনের শরীরে গেলে জীবননাশের সম্ভাবনা আছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন খুলে না দিলে কিভাবে চলবে। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরত এলাহী রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের একজন মন্ত্রীর বক্তব্যর জবাবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নয়, জুয়া খেলছে সরকার। সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা সরকারি কোন রিলিফ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে। আমরা কেউ বসে নেই। পাড়ায়-মহল্লায় নেতাকর্মীরা কাজ করছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।

রুহুল কবির রিজভী বলেন, আজকে সারাদেশে ভয়াবহ রকম পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের ভিতর তেল পাওয়া যাচ্ছে। এটা হবার কথা নয়। কারণ এরা নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই বলেই তারা অসহায় দুস্থ মানুষের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাৎ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বস্তা থেকে সাপ বের করার সময় ছোবলে সাপুড়ের

সরকারের কছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ: রিজভী

আপডেট সময় ০৩:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০