ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো। গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে।

আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকাল এসব কথা বলেন তিনি।

পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, `যা হয়েছে তা হচ্ছে শুধুমাত্র ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আঁটকে আছে।‘

দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেন কাদের।

সেতুমন্ত্রী বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সাম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে: কাদের

আপডেট সময় ০১:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০