ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ভয়াবহ হারে করোনা আক্রান্ত হচ্ছে র‌্যাব-পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসের বিস্তারের পর সামনে থেকে এটি প্রতিরোধে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের পরেই সামনের সারিতে রয়েছেন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।

এরমধ্যে পুলিশ সদস্যদের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে ১ হাজার ১৫৩ জন পুলিশ ও র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ পুলিশ সদস্যের।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, একদিনে এটিই সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ৫৭৬ জন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।

পুলিশ সদর দপ্তর থেকে আজ মঙ্গলবার পাওয়া তথ্যানুযায়ী, দেশে সর্বশেষ ৫ মে পর্যন্ত এক হাজার ১৫৩ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত রোববার ও সোমবার মোট আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৫৪ ও ৯১৪।

জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে ৩১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।আক্রান্তদের সংস্পর্শে আসা আরো এক হাজার ২৫০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনায় মৃত্যু হয়েছে ৫ পুলিশ সদস্যের। তারমধ্যে চারজন ডিএমপির এবং একজন এসবির। তারা হলেন, ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ হারে করোনা আক্রান্ত হচ্ছে র‌্যাব-পুলিশ

আপডেট সময় ০৪:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০