ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

I For India কনসার্টে উঠল ৫২ কোটি টাকা

আকাশ বিনোদন ডেস্ক: 

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী নভেল করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে একদিকে যেমন প্রয়োজন মনের জোর, তেমনই প্রয়োজন প্রচুর পরিমাণ টাকার। ভারতে করোনাকে রুখতে ব্যক্তিগতভাবে বহু বলিউড তারকাই বিপুল পরিমাণ অর্থ দান করেছেন বিভিন্ন তহবিলে। তারা অনুদান দিয়েছেন অন্যান্য বেশ কিছু সংস্থাকেও।

করোনার জন্য ফান্ড গঠনে এবার ভিন্ন পন্থা নিল বলিউড। রবিবার সেখানে সবাই এক হয়ে আয়োজন করেছিল I For India কনসার্টের। প্রযোজক-পরিচালক করণ জোহার এবং জোয়া আখতারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই ভার্চুয়াল কনসার্ট। সেখানে বলিউড তারকারা ছাড়াও অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকারা।

I For India কনসার্ট থেকে উঠে এসেছে ৫২ কোটি টাকা। ভক্তদের এই অনুদানের জন্য সোশ্যাস মিডিয়ার মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন করণ জোহার, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা। ফেসবুকে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে হয়েছে এই ভার্চুয়াল কনসার্ট।

কনসার্টে অংশ নিয়েছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, সাইফ আলি খান, কারিনা কাপুর, শাবানা আজমি এবং রণবীর সিং। আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন মাইক জ্যাগার, জোনাস ব্রাদার্স, সোফি টার্নার, উইল স্মিথ, ও ব্রায়ান অ্যাডামস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

I For India কনসার্টে উঠল ৫২ কোটি টাকা

আপডেট সময় ১০:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০