ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?ফেসবুকে জামায়াত আমির গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

খুলনায় অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মিলবে চিকিৎসাসেবা

আকাশ আইসিটি ডেস্ক: 

খুলনাবাসী যেন ঘরে বসেই রোগ সম্পর্কে চিকিৎসাসেবা নিতে পারে সে জন্য ‘জরুরি চিকিৎসা সেবা খুলনা’ অ্যাপের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা শিশু হাসপাতালের সেমিনার কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ঘরে থাকুন, নিরাপদে থাকুন এর আওতায় চিকিৎসাসেবা প্রদানের জন্য এ ‘মোবাইল অ্যাপ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং খুলনা শিশু হাসপাতালের ব্যবস্থাপনায় ” Providing Home to Home Emergency Medical Services in Corona Crisis through Digital System “-এর আওতায় এ কার্যক্রম শুরু হল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক, মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. কামরুজ্জামান।

গুগল প্লে স্টোর থেকে ‘জরুরি চিকিৎসা সেবা খুলনা’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ব্যবহার করে রোগীরা ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং অ্যাপের সাহায্যে সব তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

খুলনায় অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মিলবে চিকিৎসাসেবা

আপডেট সময় ০৯:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০