ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোকানপাট খুলে জনসমাগমের সুযোগ দেওয়া আত্মঘাতী: জাসদ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতেও ঢালাওভাবে মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার (৫ মে) জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, করোনার বিস্তার রোধে সরকার সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইন- ২০১৮ জারি করে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে সরকারি ছুটি ঘোষণা করেছে ও দফায় দফায় তা বৃদ্ধি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরে থাকা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য কঠোর নির্দেশও জারি করেছে। গণপরিবহন বন্ধ রেখেছে। ওষুধ-খাদ্য-নিত্যপণ্যের দোকান ছাড়া সব দোকানপাট, শপিংমল, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতও বন্ধ রেখেছে।

‘মসজিদে জামাতে নামাজ আদায়, জুম্মার নামাজ-তারাবির জামাতসহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও জনসমাগম বন্ধ রেখেছে। মৃতের জানাজা-দাফন-দাহ-শেষকৃত্যে জনসমাগম বন্ধ রেখেছে। অঞ্চলভিত্তিক লকডাউন করেছে। একই নগর-শহর-জেলা-উপজেলার এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল-যাতায়ত বন্ধ রেখেছে। ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়া বন্ধ রেখেছে। এসব নির্দেশ কার্যকর করতে প্রশাসন মাঠে কাজ করছে। পুলিসশ ছাড়াও সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে। সরকারের এতো বাস্তব, যৌক্তিক ও কঠোর পদক্ষেপের পরও আইইডিসিআর আশঙ্কা করছে মে মাসে দেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করতে পারে। এরকম পরিস্থিতিতেও ঢালাওভাবে শপিং মল, দোকানপাট খুলে দিয়ে জনসমাগমের সুযোগ দেওয়া হবে আত্মঘাতী। ১০ মে থেকে ঢালাওভাবে শপিং মল, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি সনির্বন্ধ আহ্বান জানাই।’

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এবারের ঈদ আনন্দের ঈদ না, শপিংয়ের ঈদ না। এই সঙ্কটেও যাদের শপিংয়ের সামর্থ্য আছে, তাদের সেই অর্থ দিয়ে কর্মহীন, আয়হীন, অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর আহ্বান জানাই। অসহায় মানুষরা ঈদের দিন দুই বেলা পেটভরে খেতে পারলে সেটাই হবে এবারের ঈদের সবচেয়ে বড় আনন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দোকানপাট খুলে জনসমাগমের সুযোগ দেওয়া আত্মঘাতী: জাসদ

আপডেট সময় ০৫:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০