ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারকে জীবনের পাশাপাশি জীবিকা-অর্থনীতিও দেখতে হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারকে দেশের মানুষ বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখার বিষয়টিও দেখতে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকারকে জনগণের জীবনের পাশাপাশি জীবিকাও দেখতে হচ্ছে। অর্থনৈতিক চাকাও সচল করে রাখতে হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (৫ সে) সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় ওবায়দুল কাদের একথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি জাতীয় ঐক্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ২১০টি দেশে করোনার বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশীসহ পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো প্রয়োজন দেখা দেয়নি। এ সংকটে প্রয়োজন চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। চিকিৎসা বিষয়ক দক্ষ, যোগ্য ও অভিজ্ঞদের নিয়ে এবং বিভিন্ন পেশাজীবী-স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনদের নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা।

‘করোনার অভিন্ন টার্গেট দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই। টাস্কফোর্স বিভিন্ন দেশে হয়েছে, হচ্ছে। তবে সেটা ভ্যাকসিন রিলেটেড কিংবা চিকিৎসা বিষয়ক। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলের মধ্যে করোনা বিষয়ক অহেতুক ঐক্যের প্রয়োজনীয়তা কী? রাজনৈতিক দলগুলোর এখন প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো, নিজেরা সচেতন হওয়া, অন্যকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।’

মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে কাদের আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও সরকারের কথায় কথায় ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদগার করছেন। অথচ তারা কখনো জনগণের রাজনীতি করেনি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেনি বরং সরকারের সাফল্য বিভ্রান্তিকর বলে অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

‘আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই- এই দুর্যোগের সময় তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবিলায় কিছুই কি দিতে পেরেছেন? পার্শ্ববর্তী দেশে দেখুন কংগ্রেস তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে।’

সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন কিন্তু আন্তর্জাতিকভাবে ফোবর্স ও দ্য ইকোনোমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকী তার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। শেখ হাসিনার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব ও গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ঈদের আগে হতদরিদ্র কর্মহীন মানুষের আর্থিক সহায়তা দেওয়া হবে। ৬৪ জেলায় শিশুখাদ্যের জন্য ৬৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারকে জীবনের পাশাপাশি জীবিকা-অর্থনীতিও দেখতে হচ্ছে

আপডেট সময় ০৪:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০