ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

চারিদিকে আহাজারি, হাহাকারের কান্নার শব্দ শুনছেন রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

গরিব, অসহায়, দুস্থ, দিন আনে দিন খায় এমন মানুষদের যাতে ত্রাণ না দিতে হয় সেজন্য সরকার অনৈতিক কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল আউয়ালের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকারের কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরিব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিং মলসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। এতে আরো মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে।

রিজভী আরও বলেন, অসহায় দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কাজ না থাকায় না খেয়ে আছেন। না খেয়ে মারা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী ঢাকাসহ সারাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সরকারের চাপ, হুমকি থাকার পরও বিএনপি নেতাকর্মীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আর সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্রাণের চাল ডাল তেল নুন জিনিসপত্র সরকার দলীয় চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুরি করছে। বিনা ভোটের সকল জায়গায় জোর করে চেয়ারম্যান-মেম্বার বানানো হয়েছে। তারাই এখন ত্রাণের পণ্য চুরি করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারি ত্রাণ আওয়ামী লীগের টাকায় কেনা নয় এগুলো জনগণের টাকায় কেনা। তারা একদিকে যেমন চুরি করছে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

রিজভী বলেন, দেশের দুর্যোগ মূহুর্তে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। সেদিকে সরকার নজর দিচ্ছে না। দেবে কিভাবে নিজেদের নেতাকর্মীদের পেট ভরাতে যা যা করা দরকার সরকার তাই করছে।

এ সময় মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারিদিকে আহাজারি, হাহাকারের কান্নার শব্দ শুনছেন রিজভী

আপডেট সময় ০৩:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০