ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউতে করোনা রোগীকে যৌন হেনস্থা, চিকিৎসক গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা ভাইরাসের আক্রমণে দেশটিতে চলছে লকডাইন। প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এদিকে এক চিকিৎসক করোনায় আক্রান্ত রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুম্বইয়ের এক হাসাপাতালের চিকিৎসক। হাসপাতালে যোগদান করার পরের দিনই করোনা রোগীকে এমন হেনস্থার অভিযোগ আসে তার বিরুদ্ধে। এ অভিযোগের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের ওয়াকহার্ড হাসপাতালের আইসিএউ ওয়ার্ডের এক পুরুষ করোনা রোগীকে যৌন হেনস্থা করেন ওই ডাক্তার। এমন অভিযোগে অভিযুক্ত ৩৪ বছর বয়সি চিকিৎসককে আপাতত থানের বাড়িতেই কোয়ারানটিন করে রাখা হয়েছে। তার গতিবিধির উপর নজর রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, সব তথ্য যাচাই করার পর হাসপাতালের প্রোটোকল মেনে পুলিশের খবর দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৭৭, ২৬৯, ২৭০ ধারায় মামলা দায়ের করেছে।

মুম্বাইয়ের আগরিপাড়া পুলিশ আরও জানিয়েছে, সংক্রমণের ভয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হয়নি। তার বাড়িতেই একটি ঘরে কোয়ারানটিন করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে পয়লা মে, সকাল সাড়ে নয়টা নাগাদ। পুলিশ জানিয়েছে, ওই চিকিত্‍সক ডাক্তারি পড়া শেষ করেই হাসপাতালের ডিউটিতে জয়েন করেছিলেন। যেদিন ঘটনাটি ঘটে তার আগের দিনই হাসপাতালে যোগ দেন ওই ডাক্তার। ঘটনার পর অভিযুক্ত ডাক্তারকে বরখাস্ত করেছে ওই হাসপাতাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিইউতে করোনা রোগীকে যৌন হেনস্থা, চিকিৎসক গ্রেফতার

আপডেট সময় ০৮:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০