ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্যাকেটে করে টাকা পাঠাননি আমির খান

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনার প্রভাব বিস্তার শুরু হওয়ার পর বহু বলিউড তারকা অসহায়দের সাহায্য করার দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেউ খাবারসামগ্রী কেউ বা টাকা দিয়ে পাশে থেকেছেন ক্ষতিগ্রস্তদের।

এদিকে, সম্প্রতি খবর রটে বলিউড সুপারস্টার আমির খান দিল্লির একটি বস্তি এলাকার অসহায় পরিবারকে আটার ব্যাগের মধ্যে ১৫ হাজার টাকা করে সাহায্য পাঠিয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর আমিরবন্দনায় মেতে উঠেন অনেকে। ভক্তরা এই তারকার প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েন।

কিন্তু আমির খান পুরো বিষয়টি নাকচ করে দিয়েছেন। বস্তিতে টাকা পাঠানো ব্যক্তি তিনি নন বলেও জানিয়েছেন।

সোমবার (৪ মে) টুইটারে আমির খান লেখেন, আটার ব্যাগের মধ্যে টাকা দেওয়ার মানুষটি আমি নই। হয় এটা সম্পূর্ণ গুজব, নয় তো সেই রবিনহুড নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সবাই সুস্থ থাকুন, ভালোবাসা রইলো।

ঘটনাটির সূত্রপাত হয় এক টিকটক ব্যবহারকারীর মাধ্যমে। ওই ব্যক্তি দাবি করেন, আমির খান দিল্লির বস্তি এলাকায় আটার ব্যাগের মধ্যে ১৫ হাজার টাকা পাঠিয়েছেন। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। চলে আসে আলোচনায়।

আমির খান ব্যাগের মধ্যে টাকা না পাঠালেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু পর ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে বড় অংকের সহায়তা দিয়েছেন। এছাড়া সিনেমার শ্রমিকদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

প্যাকেটে করে টাকা পাঠাননি আমির খান

আপডেট সময় ০৯:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০