ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরের ইফতারেই সন্তুষ্টি, তৈরি করুন হালিম

আকাশ নিউজ ডেস্ক:

রোজায় ইফতারের স্পেশাল আইটেম হালিম। অনেক সময় মজার ও স্বাস্থ্যকর এই খাবারটি বাইরে থেকে কিনে আনা হয়। তবে করোনার এই দিনে আমরা ভাইরাসের ঝুঁকি এড়াতে এবার না হয়, ঘরের তৈরি ইফতার আইটেমেই সন্তুষ্ট থাকি।

ইতিহাস থেকে জানা যায়, পারস্যের জনপ্রিয় খাবারের পদ হালিম সম্ভবত ষষ্ঠ শতাব্দীতে এই অঞ্চলে আসে। হালিম ঝটপট পেট ভরিয়ে দেয় আবার শরীরে শক্তিও জোগায়।

আজ আপনাদের জন্য হালিম তৈরির খুব সহজ রেসিপি:

জেনে নিন:

উপকরণ :
মসুর ডাল-আধা কাপ, মুগ ডাল- আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, অবহর ডাল- আধা কাপ, পেঁয়াজ কুচি ২কাপ, আদা বাটা ১টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, দারচিনি, এলাচ, তেজপাতা পছন্দমতো, পোলাও-এর চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল চামচ, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি- ২ টেবিল চামচ, তেল ১কাপ, লেবুর রস, বিট লবণ, লবণ- পরিমাণমতো, খাসির মাংস- ১ কেজি।

প্রস্তুত প্রণালী :
পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন। এবার এই তেলে খাসির মাংস আদা-রসুন-দারচিনি-এলাচ-হলুদ-মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভাল করে ভুনা করুন। সব ডাল একসঙ্গে সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। এবার পোলাও-এর চাল ও গমের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা ওপরে ছড়িয়ে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরের ইফতারেই সন্তুষ্টি, তৈরি করুন হালিম

আপডেট সময় ১০:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০