ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্ক্যামিং’ থেকে নিরাপদ থাকার উপায় জানাল গুগল

আকাশ আইসিটি ডেস্ক: 

প্রতি বছর লাখ লাখ অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হয় কেবলমাত্র স্ক্যামিং-এর শিকার হয়ে! অনলাইন স্ক্যাম, ইন্টারনেটে প্রতারণা হতে পারে বিভিন্নভাবে- লটারি, অনলাইনে আয় করার উপায়, ভুয়া চাকরি, ডেটিং পার্টনার কিংবা ই-কমার্স ডিসকাউন্ট ইত্যাদি বিজ্ঞাপন থেকে। করোনাভাইরাসের কারণে অনলাইনে স্ক্যামিং আরো বেড়েছে। এই অবস্থায় নিরাপদ থাকার উপায় জানালো সার্চ ইঞ্জিন গুগল।

১. হ্যাকারাও হোম কোয়ারেন্টিনে থেকে ফন্দি আটছে আপনাকে সর্বশান্ত করতে। আর তাইতো, আপনার ইমেইলে, ফোনে, কলে জাল পেতে রেখেছে। পাঠাচ্ছে ম্যালিসিয়াস ওয়েবসাইটের লিংক। এসব লিংকে ক্লিক করলেই আপনি ফেঁসে যাবেন।

২. এখন অনেক ওয়েবসাইট, ব্লগ সাইটে করোনাভাইরাস সম্পর্কে তথ্য দিচ্ছে। হ্যাকারা একে কাজে লাগিয়েছে ম্যালিসিয়াস ওয়েবসাইট তৈরি করে ফাঁদ পেতেছে। এসব সাইটে ঢুকলেই আপনি শেষ! করোনাভাইরাস সম্পর্কে সঠিক তথ্য পেতে ভিজিট করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।

৩. করোনার এই দিনগুলোতে বেড়েছে হ্যাকিং। তাই ইন্টারনেটে কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন। যতটা কম অনলাইনে কেনাকাটা করা যায় ততই ভালো। কোনো ওয়েবসাইটে পারতপক্ষে ব্যাংকের তথ্য দেবেন না।

৪. করোনাভাইরাসে আক্রান্তদের সহযোগিতার জন্য অনেক সাইট ফান্ড রেইজ করছে। এসব সাইটে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়। হ্যাকারা এসব সাইট থেকে দাতার ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য হ্যাক করে।

৫. ঘরে বসে টাকা আয়ের লোভ দেখিয়ে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। হ্যাকাররা ফাঁদ পাততে চমকপ্রদ বিজ্ঞাপন দেয়। তারা বলে, আপনাকে কিছুই করতে হবে না শুধু ভিডিও দেখলেই চলবে, এই লিংকে ক্লিক করুন। যদি এই কাজটা করেন তবে আপনি ফেসে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘স্ক্যামিং’ থেকে নিরাপদ থাকার উপায় জানাল গুগল

আপডেট সময় ০৯:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০