ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কোকেন পাচারে জড়িত বাংলাদেশি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ মাদক কোকেনের যে বিশাল চালান গত সপ্তাহে স্পেনের উপকূল থেকে জব্দ করা হয় তাতে বাংলাদেশি নাগরিকও জড়িত রয়েছেন! চালানটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ থেকেই ইউরোপের দিকে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যের দৈনিক মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৫ এপ্রিল স্পেনের সেনাবাহিনী জাহাজটি আটক করে। কারার নামে জাহাজটিতে ৪.৪ টন কোকেন ছিল। যার বাজার মূল্য ১৬৫ মিলিয়ন ডলার। ওই জাহাজের ১৫ জন ক্রুকে আটক করেছে স্পেন। এদের বেশিরভাগই বাংলাদেশ ও নেপালের নাগরিক। এ বিশাল মাদক পাচারে জড়িত থাকায় তাদের সঙ্গে আরো ১৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই জাহাজ ভেনেজুয়েলার উপকূল থেকে এপ্রিলের শুরুতে ছেড়ে আসে।

কলম্বিয়া ও যুক্তরাজ্যের পুলিশ এবং যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) এ নিয়ে একসঙ্গে কাজ করে এবং তথ্য বিনিময় করে। চূড়ান্ত তথ্যের ভিত্তিতেই উত্তর স্পেনের গ্যালিসিয়ার উপকূল থেকে তিনশ মাইল দূরে মাদক বহনকারী জাহাজটি আটক করে স্পেনের সেনাবাহিনী। এই জাহাজটির গন্তব্য ছিল বন্দর শহর ভিগো। সেখানে স্পেনের ড্রাগ সরবরাহকারীরা কোকেন সংগ্রহ করার জন্য প্রস্তুত ছিল। তারা ইউরোপ জুড়ে এই ধরনের ড্রাগ সরবরাহ করে। ওই জাহাজটি টগোর পতাকা বহন করছিল। আর ছেড়ে এসেছিল ভেনেজুয়েলা থেকে।

এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ)। তদন্ত করে ডিইএ নিশ্চিত করে নিকোলাস মাদুরো সরকারের লোকজনই এর সঙ্গে জড়িত। অর্থাৎ তার পক্ষ থেকেই চালানটি যাচ্ছিল। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মাদক পাচার ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল মাদুরোকে। ভেনেজুয়েলার এই নেতাকে গ্রেপ্তারে সহায়ত করার জন্য ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরষ্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কোকেন পাচারে জড়িত বাংলাদেশি

আপডেট সময় ০৪:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০