ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিলে নৌকা ডুবিতে ১০ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাজিলের উত্তরাঞ্চলে নৌকাডুবিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। রাতে আমাজন অববাহিকায় একটি নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়। বুধবার স্থানীয় সরকার একথা জানায়। এ তথ্য প্রকাশ করেছে এএফপি।

জিওয়ান নিউজ সাইটের খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা নাগাদ মাত্র ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পন্তা নেগ্রার কাছে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ৭০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে এ নৌকা ডুবির কারণ জানা যায়নি। তবে সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলোর খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

পারা দমকল সার্ভিসের কর্নেল অগাস্তো লিমা ফোলহাকে বলেন, সেখানে পানির উপরে এবং নীচে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্গম এলাকায় উদ্ধার কাজে আমরা তিনটি বিমান পাঠিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাজিলে নৌকা ডুবিতে ১০ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭