ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে: নাসিম

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাহসী বাঙালি জাতি ভয়কে জয় করে আবারও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ।

শনিবার বিকালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া চান্দালী মোড় এবং মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনার প্রভাবে বিশ্বের প্রায় সব দেশেই কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। দেশে দেশে জরুরি অবস্থা চলছে। মানুষ গৃহবন্দি জীবনযাপন করছে।

তবে আশার কথা হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে, বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

শেখ হাসিনার নেতৃত্বে দেশ করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে: নাসিম

আপডেট সময় ০৯:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০