ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে: সেলিম

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস মহামারীর এ সময়ে সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, এই ভয়ঙ্কর মহামারীতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবেলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে। তামাশা করে এতবড় বিপর্যয় ঠেকাতে পারবেন না।

শনিবার নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩ নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮ নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এলডিপির এই নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

দেশে ত্রাণ চুরির ঘটনায় সরকারের গৃহীত ব্যবস্থার সমালোচনা করে সেলিম বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ত্রাণসামগ্রী নিয়ে যদি কেউ নয়-ছয় করে তাদেরকে জেলে পাঠানো হবে। চোররা দলীয় লোক হওয়ার কারণে কাউকে জেলে পাঠানো হচ্ছে না। এতে করে জনমনে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, দেশে অদ্ভূত সরকার। যাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। করোনাভাইরাসে আক্রান্ত এবং হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করেছে।

সেলিম বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার হতদরিদ্র লোকজনসহ দলের অসহায় নেতাকর্মীদের বাড়িতে এ খাদ্যসামগ্রী পৌঁছানো হবে।

তিনি আরও বলেন, আমরা অসহায় মানুষদের নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে তিনি সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান ও যারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম ডিহিদার, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, করপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু পাটোয়ারী, ভাদুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলুসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে: সেলিম

আপডেট সময় ০৯:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০