ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধোনির বাদ পড়ার কারণ ফাঁস

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার জন‌্য আইপিএলের ভবিষ‌্যৎ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে। তেমনই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ারও অনিশ্চয়তার মুখে পড়েছে। গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে শেষ ম‌্যাচ খেলেছিলেন। তারপর থেকেই ক্রিকেটের বাইরে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। প্রথমে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। তারপর বছর পেরিয়ে গেলেও আর দলে ফেরা হয়নি ধোনির। কিন্তু এরকম বিশ্বমানের তারকা কীভাবে বাদ পড়লেন? এতদিন বাদে সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেসময়ের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে সাবেক নির্বাচক প্রধান বলছেন, ‘‌আমি নিজেও ধোনির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় ছিলাম। তার মূলত দুটি কারণ। প্রথমত আমিও ফের ধোনির সেরা সময়ের ঝলক দেখতে চেয়েছিলাম। দ্বিতীয়ত, আমি চাইছিলাম ধোনি অন্তত কিছুদিনের জন্য লোকেশ রাহুলকে পরামর্শ দিক কিপিং নিয়ে।’‌

ধোনির বাদ যাওয়া প্রসঙ্গে প্রসাদ বলছেন, ‘‌আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। ধোনির সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রথমে ও নিজেই খেলতে চায়নি কিছুদিনের জন্য। তো আমরা এগিয়ে এলাম। রিশাব পান্তকে সুযোগ দিলাম। তখন থেকে ওকেই সুযোগ দেওয়া হচ্ছে।’‌

প্রসাদের কথায় স্পষ্ট, ভবিষ্যতের কথা ভেবে পান্তকে সুযোগ দিতে গিয়েই ধোনিকে আড়াল করে দেওয়া হয়েছে। সাবেক নির্বাচক প্রধান মনে করছেন, লোকেশ রাহুল এখন দুর্দান্ত পারফর্ম করছেন। আর আইপিএল বাতিল হয়ে যাওয়ায় ধোনির পুরনো ফর্মও আর দেখা যায়নি। এই পরিস্থিতিতে ধোনির পক্ষে কামব্যাক করা কঠিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধোনির বাদ পড়ার কারণ ফাঁস

আপডেট সময় ০৪:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০