ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সার্ডিনিয়ার সৈকত থেকে ঝিনুক, বালি সরালেই জরিমানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরের দ্বীপ সার্ডিনিয়াতে এক নতুন আইন চালু হয়েছে। সেদেশের সমুদ্র সৈকত থেকে কেউ বালি, নুড়ি পাথর কিংবা ঝিনুক কুড়িয়ে নিয়ে গেলে তার শাস্তি হবে। গত ১লা অগাস্ট থেকে এই আইন কার্যকর হয়েছে।

এরপর বালি এবং ঝিনুক ‘চুরি’র অপরাধে সম্প্রতি চার জন পর্যটককে ১০০০ ইউরো অর্থদণ্ড দেয়া হয়েছে। সার্ডিনিয়ার রাজধানী ক্যাগলিয়ারির এলমাস বিমানবন্দরে এক্স-র মেশিনে এসব ধরা পড়ার পর ঐ পর্যটকদের আটক করা হয়। আপাতদৃষ্টিতে এই আইনকে কঠোর বলে মনে হতে পারে।

কিন্তু ভূমধ্যসাগরের ছোট্ট এই দ্বীপের বাসিন্দারা দীর্ঘদিন ধরে তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার দাবি জানিয়ে আসছিলেন। দুহাজার পনের সালে গ্রীষ্ম মৌসুমের তিন মাসে এলমাস বিমানবন্দরে মোট পাঁচটন বালি আটক করা হয়। এই বালি সংগ্রহ করা হয়েছিল বিভিন্ন সৈকত থেকে।

কাস্টমস কর্মকর্তারা বলেছেন, পর্যটকরা মারি এরমি সৈকত থেকে কোয়ার্টজ বালি, কালা লুনা থেকে সাদা বালি আর পিসিনাস সৈকত থেকে হলুদ বালি নিয়ে যাচ্ছেন।উনিশশো চৌরানব্বই সালে পরিস্থিতি এমনই সঙ্কটজনক হয়েছিল যে সৈকতের ঝিনুক, নুড়িপাথর, শামুক, বালি ইত্যাদি রক্ষার জন্য সার্ডিনিয়ার বুডেলি দ্বীপের বিখ্যাত গোলাপী সৈকতটি বন্ধ ঘোষণা করতে হয়োছিল।

সার্ডিনিয়ান আন্দোলনকারীরা বলছেন, ছোট বোতলে ভরে একটুখানি বালি নিয়ে যাওয়া খুব বড় সমস্যা বলে নাও মনে হতে পারে। কিন্তু প্রতিবছর যদি লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই কাজ করেন, তাহলে সৈকতের কী হাল হবে?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সার্ডিনিয়ার সৈকত থেকে ঝিনুক, বালি সরালেই জরিমানা

আপডেট সময় ১২:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭