ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

৭৩ বছরের ভালোবাসার সংসার শেষ করে দিল সর্বনাশা করোনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুজন এক ছাদের নিচে বাস করছেন দীর্ঘ ৭৩ বছর। একজনকে ছাড়া অন্যজনের বেঁচে থাকা ভাবাই যেত না।বয়স বাড়লেও এতটুকু কমেনি তাদের প্রেম।

সেই বন্ধন মুহূর্তেই শেষ করে দিল সর্বনাশা করোনা ব্যাধী।আর তাইতো মৃত্যুর আগে দুজন দুজনকে বলে গেলেন ভালোবাসি। খবর সিএনএনের।

মহামারি কোভিড-১৯ কেড়ে নি্ল এই দুই প্রাণ। করোনায় আক্রান্ত হয়ে একসঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এই দম্পতি। হাতে হাত রেখে তাদের মৃত্যুর আগে শেষ কথাটি ছিল ‘আই লাভ ইউ’।

মারা যাওয়া দম্পতিদের একজন মেরি কেপলার ও তার স্বামী উইলফোর্ড। মেরির মৃত্যুর ৬ ঘণ্টা আগেই উইলফোর্ড বেশি অসুস্থ হয়ে পড়েন।

এরপর পরিবারের অনুরোধে তাদের এক ঘরে রাখা হয়। মৃত্যুর পূর্বে এভাবেই তারা শয্যাশায়ী হয়ে শেষ ঘণ্টা একসঙ্গে কাটান। উইসকনসিনের মিলওয়াকির ফ্রয়েডের্ট হাসপাতালে শনিবার এই দম্পতির মৃত্যু হয়।

তাদের নাতনি নাটালি লামেকা বলেন, ‘সৃষ্টিকর্তাও বোধ হয় চাননি তারা একে অপরকে রেখে বেঁচে থাকুক। এজন্যই বোধ হয় তাঁরা একসঙ্গে মারা গেলেন। মৃত্যুর আগে তারা একে অন্যের হাত ধরে ভালোবাসি কথাটি অন্তত বলতে পেরেছেন, এটাই আমাদের সান্ত্বনা।’

Tag :
আপলোডকারীর তথ্য

৭৩ বছরের ভালোবাসার সংসার শেষ করে দিল সর্বনাশা করোনা

আপডেট সময় ০৩:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০