ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবাকে শেষবারের মতো দেখতে ১৪শ’ কিলেমিটার পাড়ি দিচ্ছেন ঋষিকন্যা

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনেতা ঋষি কাপুরের কাছে বড়ই আদরের ছিলেন মেয়ে ঋদ্ধিমা কাপুর। মেয়েকে নাকি ঋষি কাপুর চোখে হারাতেন। এক সময় নীতু কাপুর নিজেই একথা জানিয়েছিলেন। এদিকে বাবা ঋষি কাপুর যখন আর নেই, ঋদ্ধিমা তখন ছিলেন শ্বশুরবাড়ি দিল্লিতে। বাবাকে শেষবার দেখার জন্য ছটফট করছিলেন তিনি। খবর জি নিউজের।

জানা গেছে, ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া মাত্রই ঋদ্ধিমা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, তাকে যেন দিল্লি থেকে মুম্বাই যেতে দেওয়া হয়। ঋদ্ধিমা অনুরোধ করে বলেন, শেষবারের মতো বাবাকে দেখতে চাই, দয়া করে মুম্বই যেতে অনুমতি দিন।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুধু ঋদ্ধিমা নন, তার সঙ্গে পরিবারের ৫ জনকে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ঋদ্ধিমা কাপুর সাহানি লেখেন, ‘বাবা আমি তোমায় খুব ভালোবাসি, তোমার অভাব বোধ করবো প্রতিদিন।’

এদিকে ঋদ্ধিমার পক্ষে দিল্লি থেকে মুম্বাই ১৪শ কিলেমিটার গাড়িতে আসা খুবই কষ্টসাধ্য। সেক্ষেত্রে সময় লেগে যাবে ১৮ ঘণ্টা। তাই ঋদ্ধিমা কাপুর স্পেশাল চ্যাটার্ড বিমানে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার অনুমতি চান, তবে সেই অনুমতি শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই দিতে পারেন, তাই ঋদ্ধিমাকে গাড়িতেই আসতে হচ্ছে বলে জানা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বাবাকে শেষবারের মতো দেখতে ১৪শ’ কিলেমিটার পাড়ি দিচ্ছেন ঋষিকন্যা

আপডেট সময় ০৮:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০