ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

করোনায় মৃত পুলিশ সদস্যরা বাহিনীকে গর্বিত করেছেন: এআইজি, মিডিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সম্মুখযুদ্ধে থেকে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তাদের আত্মত্যাগে নিজেরা যেমন মহীয়ান হয়েছেন, একইভাবে গর্বিত করেছে বাংলাদেশ পুলিশকে।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।

এআইজি বলেন, ‘মানুষের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই গর্বিত পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এই আত্মত্যাগের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন মহিয়ান হয়েছেন, একইভাবে গর্বিত করেছে বাংলাদেশ পুলিশকে। এই আত্মত্যাগের জন্য বিনম্র শ্রদ্ধায় আমরা তাদের স্মরণ করছি।’

আজ ভোরে ডিএমপিতে কর্মরত পুলিশের এএসআই আবদুল খালেক এবং কনস্টেবল আশেক মাহমুদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর আগে মঙ্গলবার রাতে জসিম উদ্দিন নামে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশ পুলিশের তিন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

মীর সোহেল রানা বলেন, ‘বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে রয়েছে। তাদের পরিবারের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশ পুলিশ এই পরিবারগুলোর পাশে সর্বতোভাবে থাকবে।’

‘পুলিশের দুই লক্ষাধিক দেশপ্রেমিক সদস্য এই শোককে শক্তিতে পরিণত করে তারা তাদের জনসেবার ধারা অব্যাহত রাখবেন। যেভাবে জনগণকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই ধারা অবশ্যই অব্যাহৃত থাকবে’ বলেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনায় মৃত পুলিশ সদস্যরা বাহিনীকে গর্বিত করেছেন: এআইজি, মিডিয়া

আপডেট সময় ০৬:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০