ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিলামে ৫০ লাখ টাকায় বিক্রি ম্যারাডোনার জার্সি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দিয়েগো ম্যারাডোনার জার্সি নিলাম করে উঠল ৫৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা)‌। এটি ব্যবহৃত হবে ইতালির নাপোলিতে করোনার জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। আর্জেন্টিনার কিংবদন্তির এই জার্সি নিলাম করেছেন ইতালির সাবেক ফুটবলার সিরো ফেরেরা। ৩৩ বছর ধরে জার্সিটি তাঁর কাছেই ছিল।

ম্যারাডোনার আর্জেন্টিনার বিরুদ্ধেই ইতালির হয়ে অভিষেক হয়েছিল সিরোর। ১৯৮৭ সালের জুন মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। তখন থেকেই দু’‌জনের বন্ধুত্ব। ওই ম্যাচের পরই সিরোর হৃদয় জিতে নিয়েছিলেন ম্যারাডোনা। কারণ নিজের জার্সি খুলে দিয়েছিলেন ইতালীয়কে। দু’‌জনের বন্ধুত্ব আরও দৃঢ় হয় নাপোলিতে একসঙ্গে খেলার সময়। ১৯৮৭ এবং ১৯৯০, এই দু’‌বছর সিরি ‘‌এ’‌ খেতাব জিতেছিল নাপোলি। যে সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ম্যারাডোনা এবং ডিফেন্ডার সিরো।

করোনাভাইরাসের সংক্রমণে এই মুহূর্তে ইতালি দিশেহারা। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার ওপর গোটা দেশ জুড়ে এখন লকডাউন। বিপদে রয়েছেন মানুষ। পাশে দাঁড়াতেই দীর্ঘদিন ধরে সযত্নে রাখা ম্যারাডোনার জার্সি নিলাম করার সিদ্ধান্ত নেন সিরো। প্রাক্তন সতীর্থের এই উদ্যোগে দারুণ খুশি ম্যারাডোনা।

ফেসবুকে লিখেছেন, ‘‌আমরা আরও একটা ম্যাচ জিতলাম সিরো ফেরেরা। এই জয়টাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই ম্যাচটাও আমরা জিতলাম কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন এর আগেও জিতেছি। এই অসহনীয় পরিস্থিতিতে মানুষের পাশে এভাবেও থাকতে পারলাম ভেবে সম্মানিত বোধ করছি।’‌

সিরো জানিয়েছেন, ম্যারাডোনা ছাড়াও আরও কয়েকজন প্লেয়ারের বিভিন্ন স্মারক নিলামে উঠেছিল। সবমিলিয়ে সংগৃহীত অর্থের পরিমাণ ৮৫ হাজার ইউরো‌। এদিকে ঘরবন্দি ম্যারাডোনা বেশ হাঁপিয়ে উঠেছেন। অপেক্ষায় মাঠে ফেরার। ম্যারাডোনার কথায়, ‘‌মাঠে বেশিদিন যেতে না পারলে মন ছটফট করে। কিন্তু উপায়ও নেই। সারা বিশ্বের পরিস্থিতিই খারাপ।’‌

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিলামে ৫০ লাখ টাকায় বিক্রি ম্যারাডোনার জার্সি

আপডেট সময় ০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০