ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

বিভেদের রাজনীতি করোনাকে আরও বিধ্বংসী করে তুলবে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করোনাকে পরাজিত করার অন্যতম হাতিয়ার বলেও মন্তব্য করেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এই লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই। ইনশাআল্লাহ।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে এও বলেন, নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটর ও নির্দেশনা দিচ্ছেন। এ লড়াই সবার ঐকবদ্ধ থাকার লড়াই। এ লড়াই সবার বাঁচা-মরার লড়াই।

পবিত্র রমজান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

বিভেদের রাজনীতি করোনাকে আরও বিধ্বংসী করে তুলবে: কাদের

আপডেট সময় ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০