ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জামায়াত ছেড়ে আসা নেতাদের নতুন দল ‘জনআকাঙক্ষার বাংলাদেশ’

আকাশ জাতীয় ডেস্ক:

মতবিরোধের জেরে জামায়াত ছেড়ে আসা ও বহিষ্কৃত নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠনে একাট্টা হয়েছেন। এখনও নাম ঠিক করতে না পারা নতুন এই দলটি আগামী ২ মে আত্মপ্রকাশ করবে।

সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে এসে নতুন এই দল গঠনের ঘোষণা দেন এই প্রক্রিয়ার সমন্বয়ক জামায়াতের সাবেক নেতা মজিবুর রহমান মনজু।

আত্মপ্রকাশের দিনই দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি।

একাত্তরে স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে দল ছাড়েন প্রভাবশালী নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

পরদিন বহিষ্কার হন জামায়াতে সংস্কারের দাবিতে সরব থাকা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু।

অভিন্ন দাবিতে মজলিশে শূরা সদস্য এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ আরো কয়েকজন নেতাও জামায়াত থেকে পদত্যাগ করেন।

জামায়াত ছেড়ে আসা ও বহিষ্কার হওয়া এসব নেতাদের নিয়ে গেল বছরই একটি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মনজু। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে একই বছরের ২৭ এপ্রিল ‘জনআকাঙক্ষার বাংলাদেশ’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন।

এই ব্যানারে গেল বছরে দেশের প্রায় জেলায় তারা সমমনাদের নিয়ে মতবিনিময় সভা করে আসছিলেন। সবশেষ সোমবার নতুন দল গঠনের ঘোষণা এলো সংস্কারের কথা তুলে জামায়াতে অবাঞ্চিত হওয়া মনজুর মুখে।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দেশবিদেশে হাজারো নাগরিকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। সবার মুখে দেশ নিয়ে আশা, হতাশা আর স্বপ্নের কথা আমরা শুনেছি। তাই সবার মতামতকে ধারণ করে আগামী ২ মে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি আমরা।

করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে দল গঠনের কারণ ব্যাখ্যা করে ছাত্রশিবিরের সাবেক এই নেতা বলেন, ‘ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তাই আগেভাগেই এই দল গঠন করা হচ্ছে।’

অনলাইন বিফ্রিংয়ে মনজুর সঙ্গে যোগ দেন জনআকাঙ্খার কেন্দ্রীয় সংগঠক সোলাইমান চৌধুরী, অধ্যাপক ডা. মেজর (অব.) আ. ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জামায়াত ছেড়ে আসা নেতাদের নতুন দল ‘জনআকাঙক্ষার বাংলাদেশ’

আপডেট সময় ১১:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০