ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সুস্থ হতেই কণিকা কাপুরের হাতে পুলিশের নোটিস

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউড তারকাদের মধ্যে সবার আগে করোনায় সংক্রমিত হন গায়িকা কণিকা কাপুর। লন্ডন থেকে ফিরে যখন তার কোয়ারেন্টিনে থাকার কথা ছিল, তখন তিনি বিধি না মেনে বিভিন্ন বড় বড় পার্টিতে অংশ নেন। মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও পার্টি করেন তিনি।

এরপর যখন তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে, তখন তার নিন্দার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেক বড় তারকারাও তার নিন্দা করেন। শুধু তাই নয়, হাসপাতালে বসেও তিনি নানান কাণ্ড ঘটিয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন।

সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। কিন্তু এবার আর রক্ষে নেই। সোমবার (২৭ এপ্রিল) লখনউ পুলিশ তার বাড়িতে একটি নোটিস পাঠিয়েছে। আর সেই নোটিসেই আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় তার বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে থাকার সময় কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যাধি ছড়ানো এবং আপদকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল লখনউ পুলিশ। কণিকা সুস্থ হতেই এবার তৎপরতা শুরু করলেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সুস্থ হতেই কণিকা কাপুরের হাতে পুলিশের নোটিস

আপডেট সময় ১০:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০