ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউনের কারণে মাকে শেষ দেখা হলো না ইরফানের

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউড অভিনেতা ইরফান খানের মা আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ইরফানের মায়ের নাম সইদা বেগম। শনিবার সকালে মৃত্যু হয়েছে তার।

তবে লকডাউনের কারণে মায়ের মৃত্যু সংবাদ পেয়েও দেশে আসতে পারেননি ইরফান খান।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, টঙ্কের নবাব পরিবারের সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। জয়পুরের বেনিওয়াল কানটা কৃষ্ণ কলোনিতেই এতদিন ছিলেন তিনি।

বলিউড সূত্রের খবর, লকডাউনের আগে থেকেই ভারতের বাইরে ছিলেন ইরফান। লকডাউন ঘোষণার পর থেকে দেশে ফিরতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে কোনোভাবেই তার দেশে ফেরা সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় তার মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

২০১৯ সালে ইরফান নিজেও নিউরোএন্ডোক্রিম টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিদেশে চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে দেশে ফেরার পর অভিনয় শুরুও করে দিয়েছেন তিনি। লকডাউন ঘোষণার আগেই তার নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

লকডাউনের কারণে মাকে শেষ দেখা হলো না ইরফানের

আপডেট সময় ১০:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০