ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাহমুদউল্লাহর উপহার পেল ১৩৩ পরিবার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনার রোষানলে পুড়ছে গোটা বিশ্ব। এর সর্বনাশা আঁচ লেগেছে বাংলাদেশেও। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খেটে খাওয়া মানুষ। এ দুঃসময়ে দুস্থ-অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসছেন টাইগার ক্রিকেটাররা।

ইতিমধ্যে সেই নজির স্থাপন করেছেন মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, রুবেল, সাব্বির, নাজমুল অপু। এবার মানবতার সেবায় হাত বাড়িয়ে দিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরই মধ্যে ১৩৩টি পরিবারের কাছে তার উপহার পৌঁছে গেছে।

ময়মনসিংহের বেসরকারি সংস্থা ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ। এর মাধ্যমে সহায়-সম্বলহীন নিঃস্ব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।

মাহমুদউল্লাহর অর্থায়নে ১৩৩টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। সংস্থাটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে ব্যক্তিগত পেজে তিনি লেখেন, হঠাৎ করে মাহমুদউল্লাহ ভাই আমাকে ফোন করেন। কথার মাঝে বলেন প্লাবন ভাই আপনাদের কাজগুলো আমার খুব ভালো লাগে। তাই আমিও আপনাদের কিছু সহযোগিতা করতে চাই।’

২৪ এপ্রিল সাইলেন্ট কিলারের অর্থায়নে ১৩৩টি পরিবারের কাছে আমরা বাজার পৌঁছে দিতে পেরেছি। আমাদের মতো ক্ষুদ্র মানুষদের উনি নিজ থেকে খুঁজে বের করেছেন- এটাই আমাদের অনুপ্রেরণা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রিয়াদে টানা তৃতীয় দিনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

মাহমুদউল্লাহর উপহার পেল ১৩৩ পরিবার

আপডেট সময় ০৯:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০