ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো: মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

পরে সগীর হোসেন লিয়ন বলেন, আদালত মামলা বাতিলে রুল জারি করেছেন। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগ খুনীর দল। এ বক্তব্যটি পরের দিন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।

মামলায় আরও বলা হয়, ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, খুনী আওয়ামী লীগের সভানেত্রী নিজে। তার দল খুনীর দল। শত শত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার ও পাক হানাদার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নেই। এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক বাদী হয়ে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেন।

এ মামলায় চলতি বছরের ৯ জুলাই অভিযোগ গঠন করেন আদালত। এরপর মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা স্থগিত

আপডেট সময় ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭