ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজ্জাকের ভালোবাসা স্মরণ শাকিবের

অাকাশ বিনোদন ডেস্ক:

নায়করাজের মরদেহ নিজের কাঁধে বয়ে নিয়ে কবরের কাছে পৌঁছে দিয়েছেন শাকিব খান। কিংবদন্তি অভিনেতার স্নেহধন্য ঢালিউডের শীর্ষ নায়ক রীতিমতো শোকস্তব্ধ। গত সোমবারই পূর্বসূরির মৃত্যুসংবাদ পেয়ে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। একটি কথাও বলেননি। আজ দাফন শেষে সাংবাদিকদের জানালেন নিজের প্রতিক্রিয়া।

শাকিবের সঙ্গে রাজ্জাকের মরদেহ বয়েছেন অনেকেই। ছিলেন আরেক জনপ্রিয় নায়ক জায়েদ খান। তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পী ও সম্রাট তো ছিলেনই। সেই সঙ্গে ছিলেন আত্মীয়, বন্ধু ও ভক্তরা।

শাকিব গত দুই দিন রাজ্জাকের মৃত্যু নিয়ে কোনো কথা বলেননি। আসলে তিনি বলার মতো অবস্থায় ছিলেন না। আজ বনানীতে দাফন শেষে সে কথাই জানিয়েছেন, ‘আপনারা আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছেন। আমি এত দিন কিছুই বলতে পারিনি। তাঁর পরিবারের লোকজন জানেন, আমি তাঁর কতটা কাছের ছিলাম।’

তাঁর প্রিয় ‘রাজ্জাক স্যারে’র কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণই হয়েই গেলেন শাকিব, ‘জীবনের দুর্যোগপূর্ণ সময়ে তিনি আমার পাশে ছিলেন। পরামর্শ দিয়েছেন, সাহায্য-সহযোগিতা করেছেন। তিনি আমাকে বলেছেন জীবনে কীভাবে এগিয়ে যেতে হবে। সেগুলো আমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে। যেকোনো শিল্পী, সাংবাদিক সব সময় তাঁর কাছে আসতেন। তাঁর দরজা সবার জন্য খোলা থাকত। সবাইকে কিন্তু সাহায্য করেছেন, মন থেকে ভালোবেসেছেন। আর কিছুই বলার নেই, আপনারা তাঁর জন্য দোয়া করবেন। মঙ্গলবার সকালে এফডিসিতে নায়করাজ রাজ্জাকের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন শাকিব। সেখান থেকে শহীদ মিনার ও বিকেলে গুলশানের আজাদ মসজিদের জানাজা—বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়কের মরদেহের সঙ্গে শাকিবের উপস্থিতি ছিল সার্বক্ষণিকই।

গতকাল মঙ্গলবার সকালে এফডিসিতে নায়করাজের প্রথম নামাজে জানাজায় উপস্থিত হন শাকিব। সেখান থেকে রাজ্জাকের মরদেহ শহীদ মিনারে নেওয়া, সেখান থেকে গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা পর্যন্ত থাকতে দেখা গেছে শাকিব খানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাজ্জাকের ভালোবাসা স্মরণ শাকিবের

আপডেট সময় ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭