ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

শাহরুখ খানের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান তাদের চারতলা অফিসকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টিন বানানোর লক্ষ্যে কিছুদিন আগেই ছেড়ে দিয়েছেন। এবার ভিডিও শেয়ার করে গৌরী খান জানালেন, তাদের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন।

শুধু অফিস ছেড়ে দেওয়া নয়, করোনা মহামারি মোকাবিলায় একগুচ্ছ কার্যক্রমে যুক্ত হয়েছেন বলিউডের ‘বাদশাহ’। প্রধানমন্ত্রী এবং ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদানের পাশাপাশি নিজউদ্যোগেও সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

মুম্বাই পৌর করপোরেশনকে দেওয়া শাহরুখের চারতলা অফিসেই তৈরি হয়েছে একটি কোয়ারেন্টিন সেন্টার। সেখানে ২২ আসনের শয্যা তৈরি করা হয়েছে।

শাহরুখ-পত্নী গৌরী খান ইতোমধ্যেই তাদের অফিসে খোলা কোয়ারেন্টিন সেন্টারের ছবি এবং ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। শুধু তাই নয়, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশনের তরফেও এই পদক্ষেপের কথা জানানো হয়।

সম্প্রতি ঔরঙ্গাবাদের গ্রামে চিকিৎসকদের জন্য পিপিই প্রয়োজন বলে শাহরুখের দ্বারস্থ হন সেক্রেড গেমস অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে।

তিনি জানান, বর্তমানের কঠিন পরিস্থিতিতে অত্যন্ত ভাল কাজ করছে শাহরুখের সংস্থা। সেই কারণেই ঔরঙ্গাবাদের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের জন্য শাহরুখ যাতে পিপিই-র ব্যবস্থা করে দেন, সেই আবেদন জানান তিনি।

শুধু শাহরুখ খান নয়, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছের বলিউডের আরও অনেক তারকা। কখনও সালমান খান, কখনও হৃত্বিক রোশন, আবার অক্ষয় কুমাররা এগিয়ে আসছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

শাহরুখ খানের অফিসে প্রস্তুত কোয়ারেন্টিন

আপডেট সময় ১০:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০