ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দান করতে গিয়ে নিঃস্ব অভিনেতা, অপেক্ষা শুটিংয়ের

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনাভাইরাস রুখতে লকডাউন চলছে ভারতে। এই অবস্থায় দরিদ্র অস্থায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকারা। তালিকায় আছেন অভিনেত প্রকাশ রাজও। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যেই তিনি প্রচুর দান করেছেন বলে জানা গেছে। সেই কাজ করতে গিয়েই নাকি নিঃস্ব হওয়ার পথি তিনি!

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রকাশ। টুইট করেও নিজের কথা জানিয়েছেন তিনি। টুইটে প্রকাশের দাবি, ‘ক্রমশ আমার আর্থিক সংস্থান কম আসছে। জানি না, আগামী দিনে কীভাবে সবার পাশে দাঁড়াব। আবার শুট শুরু না হলে রোজগার করতে পারব না। তবে যতক্ষণ অর্থ আছে ততক্ষণ সবার পাশে আছি। এভাবেই সবাই মিলে লড়তে লড়তে ঠিক পেরিয়ে যাব দুর্দিন।’

করোনাভাইরাসের কারণে বলিউডের তারকারা সাধারণ মানুষদের থেকে আরও দূরে। দূরে তাদের পরিজনেরাও। সেল্ফ কোয়ারান্টাইনে প্রকাশ রাজ ছেলে বেদান্তের সঙ্গে ফার্ম হাউজে রয়েছেন।

সেই ভিডিও পোস্ট করে প্রকাশ লেখেন, ‘লকডাউন বেড়েছে। প্রকাশ রাজ ফাউন্ডেশন হাজার হাজার পরিবারের কাছে পৌঁছে গেছে। এখন ৩০ জন কর্মী ফার্মে আমার সঙ্গে বন্দি। তাদের যত্ন,দায়িত্ব আমার। সবাই দয়া করে সরকারকে সহযোগিতা করুন।’

সুস্থ থাকলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনি আবার রোজগার করতে পারবেন। প্রয়োজন পড়লে লোন নেবেন কিন্তু আর্ত মানুষদের সাহায্য করা একেবারেই বন্ধ করবেন না বলে স্পষ্ট জানান প্রকাশ রাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

দান করতে গিয়ে নিঃস্ব অভিনেতা, অপেক্ষা শুটিংয়ের

আপডেট সময় ০৯:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০