ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপিকে মাস্ক উপহার দিল চায়না কমিউনিস্ট পার্টি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য উপহার স্বরুপ বিএনপিকে মাস্ক পাঠিয়েছে চায়না কমিউনিস্ট পার্টি।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় দলের তিনজন প্রতিনিধি ঢাকাস্থ চায়না দূতাবাস থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে চায়না দূতাবাস থেকে মাস্ক গ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।

তারা চায়না দূতাবাস থেকে উপহার সামগ্রী গ্রহণ করে এগুলো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসুর কাছে হস্তান্তর করেন।

বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগ চলাকালে উপহার হিসেবে মাস্ক দেওয়ায় চায়না দূতাবাস ও কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপিকে মাস্ক উপহার দিল চায়না কমিউনিস্ট পার্টি

আপডেট সময় ০১:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০